৩. আসরের নামায
রসূলুল্লাহ (সঃ) প্রথম দুই রাকআতে সূরা ফাতেহার পর একটি করে অন্য সূরা পড়তেন। দ্বিতীয় রাকআতের তুলনায় প্রথম রাকআতে দীর্ঘ কেরাআত পড়েছেন।(আবু দাউদ, ইবনু খোযায়মাহ) সাহাবায়ে কেরামের ধারণা ছিল যে, তিনি লম্বা কেরাআতের মাধ্যমে চাইতেন যেন লোকেরা ঐ রাকআতটি পায়।(আহমদ, মুসলিম) তিনি প্রত্যেক রাকআতে ১৫ আয়াত করে পড়তেন, যা যোহরের নামাযের কেরাআতের অর্ধেক পরিমাণ ছিল।
তিনি কখনও শেষ দুই রাকআতে প্রথম দুই রাকআতের অর্ধেক পরিমাণ কেরাআত পড়তেন।
তিনি শেষ দুই রাকআতে কখনো শুধু সূরা ফাতেহা পড়েছেন।(
যোহরের নামাযে আমরা যেসব সূরার কথা উল্লেখ করেছি আসরের নামাযে তিনি সেসব সূরা পড়তেন।
0 comments:
Post a Comment
Thanks for your comments.