بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
লেখক পরিচিতি
নাসেরুদ্দীন আলবানী (রঃ) বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ মোহাদ্দেস বা হাদীস বিশারদ। আরব ও মুসলিম বিশ্বে তিনি হাদীস শাস্ত্রের ইমাম ও রেফারেন্স ব্যক্তি হিসেবে গণ্য। বিশ্বে হাদীস গ্রন্থের সংখ্যা অসংখ্য। তিনি বিভিন্ন হাদীস গ্রন্থ থেকে বিশুদ্ধ হাদীসগুলোকে দুর্বল ও জাল হাদীস পৃথক করেছেন। তিনি সহীহ 149 99 سلسلةُ الأَحَادِيثُ الصَّحِيحَةُ 9 R 1970 হাদীসগুলোকে سِلْسِلَةُ الْأَحَادِيثِ الضَّعِيفَةُ নামক দু'টো পৃথক সংকলনে প্রকাশ করেছেন। এজন্য তাঁকে 'বাদশাহ ফয়সল' আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়। আরব বিশ্বের ওলামায়ে কেরাম কোন হাদীসকে গ্রহণ ও বর্জনের জন্য আলবানীর মতামতকে মাপকাঠি হিসেবে গ্রহণ করে থাকেন। **
তিনি সহীহ হাদীসসমূহের আলোকে রসূলুল্লাহ (সঃ)-এর নামায পদ্ধতি তুলে ধরার তীব্র প্রয়োজন অনুভব করেন। আর এটা তাঁর মত একজন অনন্য সাধারণ ও প্রথিতযশা পণ্ডিতের পক্ষেই সম্ভব। এ বিষয়ের উপর তিনি ছাড়া আর কোন আলেম এককভাবে কোন বই রচনা করেননি। তিনি এবইটিতে হাদীস গ্রহণের প্রতি চার মাজহাবের অনুকূল দৃষ্টিভঙ্গী তুলে ধরার লক্ষ্যে এক মহামূল্যবান ভূমিকা লেখায় বইটি পরশ পাথরের মূল্যকেও ছাড়িয়ে গেছে। এ অনন্য ভূমিকাটি বইটিকে অসাধারণ ও বিশ্বজনীন করেছেন এবং সকল মত ও মাজহাবের লোকের নিকট সমানভাবে সমাদৃত করেছে।
লেখকের পিতার নাম নূহ আলবানী। তিনি ১৩৩৩ হিঃ সালে আলবেনিয়ার প্রাচীন রাজধানী আশকুদারার এক গরীব পরিবারে জন্মগ্রহণ করেন। আলবেনিয়ার বাদশাহ আহমদ যোগো দেশে ধর্ম-নিরপেক্ষ শাসনব্যবস্থা চালু করার কারণে পিতা নূহ নিজের ঈমান ও জান-মালের নিরাপত্তাহীনতার আশংকায় সিরিয়ার উদ্দেশ্যে হিজরত করে দামেশক পৌঁছেন।
নাসেরুদ্দীন আলবানী প্রথমে পিতার কাছে আরবী ভাষা ও কোরআনসহ হানাফী মাজহাবের ফেকাহ শাস্ত্র অধ্যয়ন করেন। পরে তিনি কোরআন-হাদীস, ফিকহ-আকীদাসহ ইসলামী এলেমে ব্যুৎপুত্তি অর্জন করেন। এরপর এলেম ও দ্বীনের দাওয়াতী কাজে মনোনিবেশ করেন। দ্বীনের দাওয়াত ও সংগ্রামে তাঁকে দু'বার কারাবরণ করতে হয়েছে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২-এর অধিক।
তিনি ১৩৮১ ১৩৮৩ হিঃ পর্যন্ত মদীনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোহাদ্দেস হিসেবে হাদীস শিক্ষা দেন এবং ১৩৯৮ হিঃ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদের সদস্য ছিলেন। তিনি দামেস্ক এবং পরে জর্দানে বাস করেন। ১৯৯৯ সন মোতাবেক, ১৪২১ হিজরীতে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ্ তাঁকে তাঁর এ বিশাল দ্বীনি খেদমতের জন্য জান্নাত নসীব করুন। আমীন।
** এছাড়াও তিনি নাসাঈ, ইবনে মাজাহ, তিরমিজী এবং আবু দাউদের সহীহ ও দুর্বল হাদীসগুলোর পৃথক পৃথক সংকলন করেন।

0 comments:
Post a Comment
Thanks for your comments.