Tuesday, July 14, 2026

রাত্রের নামাযে দাঁড়ানো ও বসা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

রাত্রের নামাযে দাঁড়ানো ও বসা

রসূলুল্লাহ (সঃ) রাত্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামায পড়তেন। তিনি দীর্ঘ সময় বসেও নামায পড়তেন। তিনি দাঁড়িয়ে নামায পড়লে দাঁড়িয়ে রুকু দিতেন এবং বসে নামায পড়লে বসে রুকু দিতেন। (মুসলিম, আবু দাউদ)

কখনও তিনি বসে বসে নামায পড়লে কেরাআতও বসে বসেই পড়তেন।

কিন্তু যখন ৩০/৪০ আয়াত বাকী থাকত, তখন তিনি দাঁড়াতেন। তারপর রুকু ও সাজদা করতেন। দ্বিতীয় রাকআতেও তিনি অনুরূপ করতেন। (বোখারী, মুসলিম)

তিনি শেষ বয়সে বসে নফল নামায পড়েছেন। ইন্তিকালের এক বছর আগে তিনি বসে নফল নামায পড়েন। (মুসলিম, আহমদ)

রসূলুল্লাহ (সঃ) আসন-পিঁড়ি হয়ে এক পায়ের উপর অন্য পা আড়াআড়িভাবে স্থাপন করে বসতেন। ইংরেজিতে একে Cross-Legged বলে। (নাসাঈ, ইবনে খোযাইমাহ, হাকেম)

 



0 comments:

Post a Comment

Thanks for your comments.