Monday, July 20, 2026

সালাতে বৈঠক ও পরবর্তী রাকআতের উদ্দেশ্যে উঠার জন্য দুই হাতের উপর ভর দেয়া

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

বিশ্রামের বৈঠক

তিনি দ্বিতীয় সাজদাহ থেকে সোজা হয়ে বাম পায়ের উপর বসতেন এবং প্রত্যেক হাড় তার স্ব স্ব স্থানে বহাল হওয়া পর্যন্ত বিশ্রাম নিতেন। (বোখারী, আবু দাউদ। ইমাম শাফেঈ ও আহমদ এই সুন্নতের উপর আমল করেছেন। এটাই সঠিক, সুন্নত পালনের আগ্রহ থাকা দরকার। নবী (সঃ) বৃদ্ধ ও যৌবনকালে হাতের উপর ভর দিয়ে দাঁড়াতেন)

পরবর্তী রাকআতের উদ্দেশ্যে উঠার জন্য দুই হাতের উপর ভর দেয়া

রসূলুল্লাহ (সঃ) দ্বিতীয় রাকআতের উদ্দেশ্যে উঠার সময় মাটিতে ভর দিয়ে উঠতেন।(বোখারী, শাফেঈ)

তিনি উপরে উঠার সময় দুই হাতের উপর ভর দিয়ে উঠতেন। (আবু ইসহাক আল হারবী, সনদ সহীহ। এক হাদীসে এসেছে যে, তিনি তীরের মত সোজা হয়ে দাঁড়াতেন, দু'হাতের উপর ভর দিয়ে দাঁড়াতেন না। এটি জাল হাদীস) রসূলুল্লাহ (সঃ) দ্বিতীয় রাকআতের জন্য উঠে প্রথমে সূরা ফাতেহা পড়তেন এবং চুপ থাকতেন না। (মুসলিম, আবু আওয়ানাহ। অর্থাৎ প্রথম রাকআতের মতো সোবহানাকা পড়ার জন্য চুপ থাকতেন না। বরং সূরা ফাতেহা পড়া শুরু করতেন। তবে আউযুবিল্লাহ পড়তেন না। প্রথম রাকআত ব্যতীত অন্যান্য রাকআতে আউযুবিল্লাহ পড়ার বিষয়ে ওলামাদের ২টি মত আছে। আমার মতে, তা প্রত্যেক রাকআতে পড়া বৈধ)

তিনি দ্বিতীয় রাকআতে তাই করতেন যা প্রথম রাকআতে করেছেন। তবে তিনি প্রথম রাকআতের চাইতে দ্বিতীয় রাকআতকে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত করতেন।

0 comments:

Post a Comment

Thanks for your comments.