Sunday, July 19, 2026

সালাতে দুই সাজদার মাঝে দুই পায়ের গোড়ালি দাঁড় করানো

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

দুই সাজদার মাঝে দুই পায়ের গোড়ালি দাঁড় করানো

রসূলুল্লাহ (সঃ) কখনও দু' সাজদার মাঝে দু' পায়ের গোড়ালি ও দু' পায়ের আঙ্গুল দাঁড় করিয়ে বসতেন। (মুসলিম, আবু আওয়ানা, আবুশ শেখ, বায়হাকী। ইবনুল কাইয়েম দুই সাজদার মাঝে রসূলুল্লাহ (সঃ)-এর পা বিছানোর বর্ণনা উল্লেখ করে বলেন, তিনি এই একটি মাত্র বৈঠক ছাড়া আর কোথাও পায়ের গোড়ালি দাঁড় করিয়ে বসার বর্ণনা দেখতে পাননি। এটা ইবনুল কাইয়েমের ভুল। কেননা, মুসলিম, আবু দাউদ, তিরমিযী সহ অন্যারা ইবনে আব্বাস থেকে পায়ের গোড়ালির উপর বসার বর্ণনা দিয়েছেন। বায়হাকী ইবনে উমার থেকেও অনুরূপ বর্ণনা করেছেন এবং ইবনে হাজার তাকে সমর্থন করেছেন। তাউস বলেছেন, তিনি ইবনে আব্বাস ও ইবনে উমারকে অনুরূপ বসতে দেখেছেন। একদল সাহাবী ও তাবেঈ পায়ের গোড়ালির উপর বসেছেন)

0 comments:

Post a Comment

Thanks for your comments.