Monday, July 20, 2026

তাশাহহুদের শব্দাবলী

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

তাশাহহুদের শব্দাবলী:

রসূলুল্লাহ (সঃ) কয়েক প্রকারের তাশাহহুদ শিক্ষা দিয়েছেন।

১. ইবনে মাসউদের তাশাহহুদ:

ইবন মাসউদ (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সঃ) আমাকে তাশাহ্হুদ শিক্ষা দিয়েছেন যেমন করে তিনি আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। সেটি হচ্ছে:

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتِ وَالطَّيِّبَاتِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ -أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَاشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ.

অর্থ: 'আল্লাহর জন্য সালাম, শান্তি, স্থায়িত্ব, তিনি দোআয় ব্যবহৃত সকল সম্মানজনক সম্বোধনের উপযুক্ত এবং সকল পবিত্রতা তাঁরই জন্য। হে নবী! আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত ও বরকত নাযিল হোক। আমাদের উপর এবং সকল নেক লোকের উপর শান্তি বর্ষিত হোক। (একথা বললে আসমান ও জমীনের সকল নেক'লোকের কাছে পৌঁছে।)

আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে, মোহাম্মদ (সঃ) আল্লাহর বান্দা ও রাসূল।"

(তিনি তখন আমাদের মধ্যে বিদ্যমান। তাঁর ইন্তেকালের পর আমরা

السَّلَامُ عَلَى النَّبِيِّ 2018

অর্থ: নবীর উপর শান্তি বর্ষিত হোক।

অর্থাৎ, রসূলুল্লাহ (সঃ)-এর ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম।

ا to السَّلامُ عَلَى النَّبِي a face السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ

(হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক-এর পরিবর্তে বলতেন, নবীর উপর শান্তি বর্ষিত হোক) (আয়েশা (রাঃ)-ও এভাবে তাশাহ্হুদ শিক্ষা দিয়েছেন। মোসনাদে সেরাজ, আল-ফাওয়ায়েদ-মোখাল্লাস, উভয় সনদ সহীহ)

২. ইবনে আব্বাসের তাশাহহুদ:

ইবনে আব্বাস (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সঃ) আমাদেরকে তাশাহ্হুদ শিক্ষা দিয়েছেন, যেমন করে তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি শিখিয়েছেন:

التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا اللَّهُ وَاشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ -

অন্য বর্ণনায় রসূলুল্লাহর স্থলে এসেছে (মুসলিম, আবু আওয়ানা, শাফেঈ, নাসাঈ)

. عبده ورسوله

৩. ইবনে উমরের তাশাহহুদ :

ইবনে উমর (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সঃ) তাশাহুদে বলতেন:

التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَاشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ (আবু দাউদ, দারু কুতনী)


৪. আবু মূসা আশআরীর তাশাহহুদ :

আবূ মূসা আশআরী (রাঃ) বলেন, রসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমাদের কেউ বৈঠকে বসলে সে যেন প্রথমে বলে:

التَّحِيَّاتُ الطَّيِّبَاتِ الصَّلَوَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ لَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ أَشْهَدُ أَنْ لَّا إِلَهَ إِلَّا ورسوله - (মুসলিম, আবু আওয়ানাহ, আবু দাউদ, ইবনু মাজাহ)

৭টি শব্দ নামাযের তাহিয়্যাহ

৫. উমার বিন খাত্তাবের তাশাহহুদ:

উমার (রাঃ) মিম্বার থেকে লোকদেরকে তাশাহ্হুদ শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা বলঃ

التَّحِيَّاتُ لِلَّهِ الزَّاكِيَاتُ لِلَّهِ الطَّيِّبَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ

অবশিষ্টাংশ আবদুল্লাহ বিন মাসউদের তাশাহহুদের অনুরূপ। (মালেক, বায়হাকী, সনদ সহীহ। এটি সাহাবী থেকে বর্ণিত হলেও রসূলুল্লাহ (সঃ) থেকে বর্ণিত হাদীসের মর্যাদা সম্পন্ন। কেননা, তিনি নিজের থেকে একথা বলেননি)

0 comments:

Post a Comment

Thanks for your comments.