Monday, July 20, 2026

প্রথম তাশাহহুদ ওয়াজিব ও তাতে দোআ পড়া

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

প্রথম তাশাহহুদ ওয়াজিব ও তাতে দোআ পড়া

রসূলুল্লাহ (সঃ) প্রতি দুই রাকআত শেষে আত্তাহিয়্যাহ্ পড়তেন। (মুসলিম, আবু আওয়ানাহ) তিনি বসে প্রথম যা পড়তেন তা হচ্ছে, আত্তাহিয়্যাতু। (বায়হাকী আয়েশা (রাঃ) থেকে উত্তম সনদ সহকারে হাদীসটি বর্ণনা করেছেন)

তিনি প্রথম দুই রাকআতের পর তা পড়তে ভুলে গেলে সহু সাজদাহ (ভুলের সাজদাহ) করতেন। (বোখারী, মুসলিম)

তিনি আত্তাহিয়্যাতু পড়ার নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা যখন প্রতি দ্বিতীয় রাকআতে বসবে, তখন আত্তাহিয়‍্যাতু... বলবে এবং আকর্ষণীয় দোআ নির্ধারণ করে আল্লাহর কাছে 'সেই দোআ করবে। (নাসাঈ, আহমদ, আল কাবীর- তাবারানী- সনদ সহীহ) অন্য এক বর্ণনায় এসেছে, 'প্রত্যেক বৈঠকে আত্তাহিয়্যাতু পড়বে।'(নাসাঈ- সনদ সহীহ) তিনি ভুল নামায আদায়কারীকে অনুরূপ করার নির্দেশ দিয়েছেন।

রসূলুল্লাহ (সঃ) সাহাবায়ে কেরামকে কোরআনের সূরার মত তাশাহহুদ শিক্ষা দিয়েছেন। (বোখারী, মুসলিম) তবে তা চুপে চুপে পড়া সুন্নত।(আবু দাউদ, হাকেম এটাকে সহীহ বলেছেন এবং আল্লামা যাহাবী তা সমর্থন করেছেন)

0 comments:

Post a Comment

Thanks for your comments.