(৪) একাধিক আয়াতকে একসাথে মিলিয়ে পড়া:
সুন্নত পদ্ধতি হল, এক এক আয়াত করে পড়া। উম্মে সালমা (রাঃ)-কে রসূলুল্লাহ (সঃ)-এর কেরাত পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি উত্তরে বলেন: রসূলুল্লাহ (সঃ) এক এক আয়াত করে পড়তেন। তিনি এভাবে পড়েছেন: বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন। আররাহমানির রাহীম। মালিকি ইয়াওমিদ্দীন। (আবু দাউদ, তিরমিজী, দারু কুতনী, তিনি হাদীসের সনদকে সহীহ ও নির্ভরযোগ্য হাদীস বলেছেন। হাকেম বলেছেন, বোখারী ও মুসলিমের শর্তানুযায়ী হওয়ায় এটি সহীহ। আল্লামা জাহাবীও একই মত পোষণ করেন। ইবনু খোজাইমা এবং ইমাম নওয়ীও একে সহীহ বলেছেন।)
আল্লামা ইবনুল কাইয়েম উপরোল্লিখিত হাদীসটি উল্লেখের পর বলেছেন, ইমাম যোহরী বলেছেন: রসূলুল্লাহ (সঃ) এক এক আয়াত করে পড়েছেন। আর এ পদ্ধতিই উত্তম। যদিও আগের আয়াত পরের আয়াতের সাথে সংশ্লিষ্ট। কোন কোন কারী উদ্দেশ্য ও লক্ষ্য পূরণের ভিত্তিতে আয়াতের শেষে ওয়াফ্ফের কথা বলেছেন। কিন্তু নবী করীম (সঃ)-এর অনুসরণই সর্বোত্তম হেদায়াত। ইমাম বায়হাকীও এই মত পোষণ করেন।
ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, প্রত্যেক আয়াতের শেষে ওয়াক্ত করা সুন্নত। যদিও পরবর্তী আয়াত আগের আয়াতের সাথে বাক্য গঠনের দিক থেকে কিংবা বিশেষ্য-বিশেষণ হওয়ার প্রেক্ষিতে সংশ্লিষ্ট।
0 comments:
Post a Comment
Thanks for your comments.