Tuesday, August 11, 2026

কাঁচা রসুন-পেঁয়াজ ও ধূমপান করার পর মসজিদে যাওয়া

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(১৬) কাঁচা রসুন-পেঁয়াজ খেয়ে মসজিদে আসা

মর্মে আবদুল্লাহ বিন ওমার (রাঃ) থেকে বর্ণিত। নবী করীম (সঃ) বলেছেন: 'যে ব্যক্তি গাছ (রসুন) খায়, সে যেন আমাদের মসজিদের কাছে না আসে।' (বোখারী) জাবের বিন আবদুল্লাহ থেকে অন্য বর্ণনায় এসেছে, 'যে ব্যক্তি কাঁচা রসুন পেঁয়াজ খায়, সে যেন আমাদের থেকে দূরে থাকে কিংবা সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে এবং নিজ ঘরে বসে থাকে।' (বোখারী)

হযরত আনাসের এক বর্ণনায় এসেছে, 'যে ব্যক্তি গাছ খায়, সে যেন আমাদের কাছে না আসে, অর্থাৎ সে যেন আমাদের সাথে নামায না পড়ে।'- (বোখারী)

হযরত ওমার (রাঃ) থেকে বর্ণিত। 'আমি নবী করীম (সঃ)-কে দেখেছি, তিনি যদি মসজিদে কারো মধ্যে দু'টোর গন্ধ পেতেন তাকে বাকী কবরস্থান পর্যন্ত পাঠিয়ে দেয়ার আদেশ দিতেন। কেউ যদি দু'টো খেতে চায় সে যেন রান্না করে খায়।' (মুসলিম)

নবী করীম (সঃ) আরো বলেছেন: 'আদম সন্তান যে সকল জিনিস দ্বারা কষ্ট পায় ফেরেশতারাও সে সকল জিনিস দ্বারা কষ্ট পায়।' (মুসলিম)

দুর্গন্ধের কারণে কাঁচা রসুন-পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। রান্না করে খেলে মুখে গন্ধ থাকে না। তখন মসজিদে গেলে কোন দোষ নেই।

(১৭) ধূমপান করার পর মসজিদে যাওয়া: যে কারণে পেঁয়াজ-রসুন খেয়ে মসজিদে যাওয়া নিষেধ, সে কারণে ধূমপান করেও মসজিদে যাওয়া উচিত নয়। সে কারণটি হল মুখের দুর্গন্ধ। কোন কোন আলেমের মতে ধূমপানের দুর্গন্ধের হুকুম কাঁচা রসুন-পেঁয়াজের হুকুম অপেক্ষা আরো বেশি মারাত্মক। হোজাইফা বিন ওসাইদ থেকে বার্ণত। রসূলুল্লাহ (সঃ) বলেন:

منْ أَذَى الْمُسْلِمِينَ فِي طُرُقِهِمْ - وَجَبَتْ عَلَيْهِمْ

لَعْنَتُهُمْ -

'যে ব্যক্তি রাস্তায় মুসলমানদেরকে কষ্ট দেয়, তার উপর তাদের অভিশাপ জরুরী হয়ে যায়।' (তাবরানী, আবু নাঈম ইবনে আদী)

রাস্তায় কষ্টদানকারী যদি অভিশাপের উপযোগী হয় তাহলে, মসজিদে কষ্টদানকারীর অবস্থা কিরূপ হবে? অবশ্যই এটা বিরাট অপরাধ। ব্যাপারে বিস্তারিত জানতে হলে লেখকের 'ইসলামের দৃষ্টিতে ধূমপান গান-বাজনা' বইটি দ্রষ্টব্য।

মুনীর দামেস্কী বলেছেন, পেঁয়াজ-রসুনের উপকার সত্ত্বেও দুর্গন্ধের কারণে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে। আর ধূমপানের ক্ষতি ছাড়া কোন উপকারই নেই এবং এর দুর্গন্ধ পেঁয়াজ-রসুন অপেক্ষা বেশি। তাই ধূমপানের পর মসজিদে যাওয়ার হুকুম আরো বেশি কঠিন।

0 comments:

Post a Comment

Thanks for your comments.