(১৫) ভালভাবে কাতার সোজা না করা:
বহু মুসল্লী নামাযের কাতার সোজা করে না এবং নিজেদের পরস্পরের মধ্যকার ফাঁক বন্ধ করে না। এটা বিরাট ভুল। নোমান বিন বশীর থেকে বর্ণিত। রসূলুল্লাহ (সঃ) বলেছেন: 'তোমরা হয় নিজেদের কাতার ঠিক কর, না হয়, আল্লাহ তোমাদের মনে ব্যবধান সৃষ্টি করে দেবেন।' (বোখারী) মহানবী (সঃ) আরো বলেন: 'তোমরা কাতার ঠিক কর এবং গায়ে গায়ে লেগে দাঁড়াও।' (বোখারী) নবী করীম (সঃ) আরো বলেন: 'নামাযের কাতার ঠিক কর, কাতার ঠিক করা নামাযের সৌন্দর্যের অংশ।' (বোখারী) **
ইমাম বোখারী 'কাতার সোজা না করলে গুনাহ হবে' এ শিরোনামে এক অধ্যায়ে বাশীর বিন ইয়াসার আনসারী থেকে বর্ণনা করেছেন। আনাস বিন মালেক যখন মদীনায় আসেন তখন তাঁকে বলা হল, আপনি রসূলুল্লাহ (সঃ)-এর সময় থেকে এ পর্যন্ত আমাদের কোন ত্রুটির কথা বলেননি। তিনি বলেন, আমি আপনাদের একটা বিষয় ছাড়া আর কোন জিনিসকে খারাপ জানিনা। সেটা হল, আপনারা নামাযের কাতার সোজা করেন না।
** নবী (সঃ) আরো বলেন, 'তোমরা কাতার ঠিক কর, কাতার ঠিক করা নামায কায়েমেরই অংশ।'- (বোখারী)
কোন কোন ওলামায়ে কেরাম বলেছেন: উপরে বর্ণিত নোমান বিন বশীরের হাদীসে 'মনের মধ্যে ব্যবধান সৃষ্টি' দ্বারা বুঝা যায়, কাতারের মত বাহ্যিক কাজ মনের মত গোপন জিনিসের উপর প্রভাব বিস্তার করে। কাতার সোজা না করলে তা মনের সম্পর্কে বাধা সৃষ্টি করে।
কাতার সোজা করার ব্যাপারে আবদুল্লাহ বিন ওমার (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ (সঃ) বলেছেন: 'যে ব্যক্তি কাতার ঠিক করে এবং গায়ে গায়ে মিলিত হয়, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখেন। আর যে ব্যক্তি কাতার ঠিক করে না এবং ফাঁক রাখে, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করেন।- (নাসাঈ, হাকেম)
0 comments:
Post a Comment
Thanks for your comments.