Thursday, August 13, 2026

নামাযের পর পার্শ্ববর্তী মুসল্লীর সাথে মোসাফাহ করা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(৪৭) নামাযের পর পার্শ্ববর্তী মুসল্লীর সাথে মোসাফাহ করা: ইমাম ইবনে তাইমিয়াকে নামাযের সালাম ফিরানোর পর মোসাফাহ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন: এটা সুন্নত নয়, বরং বেদআত। (মাজমুউল ফাতাওয়া, ২৩ খণ্ড, ২৩৯ পৃষ্ঠা)

ইমাম ইয্য বিন আবদুস সালামকে ফজর আসরের নামাযের পর মোসাফাহ করার ব্যাপারে জিজ্ঞেস করায় তিনি বলেন, সেটা বেদআত। হাঁ, নবাগত ব্যক্তির সাথে মোসাফাহ করা যায়। কেউ বাইরে থেকে আসলে তার সাথে মোসাফাহ করা যায়। পক্ষান্তরে, সালাম ফিরানোর পর মহানবী (সঃ) তিনবার এস্তেগফার সহ বিভিন্ন দোআ জিকর-আজকার করতেন, কারো সাথে হাত মিলাতেন না। মহানবীর অনুসরণের মধ্যেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। (ফাতাওয়াহ ইয্য বিন আবদুস সালাম ৪৬-৪৭ পৃঃ)

ইমাম নওয়ীও এটাকে বেদআত বলেছেন। তাঁর মতে সাক্ষাতের সময় মোসাফাহ করতে হয়। নামাযের পরে নয়। (ফতোয়া ইমাম নওয়ী ৩৯ পৃঃ)

0 comments:

Post a Comment

Thanks for your comments.