Thursday, August 13, 2026

তাসবীহর ছড়ার ব্যবহার ও আঙ্গুলে তাসবীহ পাঠ না করা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(৪৮) তাসবীহর ছড়ার ব্যবহার আঙ্গুলে তাসবীহ পাঠ না করা:

সৌদী আরবের পরলোকগত মুফতী জেনারেল শেখ আবদুল আযীয বিন বাজকে হাতে তাসবীহ না শুনে তাসবীহর ছড়া ব্যবহার সম্পর্কে প্রশ্ন করায় তিনি জবাব দেন, তাসবীহর ছড়া ব্যবহার না করা উত্তম। কোন কোন আলেম এটাকে মাকরূহ বলেছেন। তিনি মহানবীর অনুসরণে হাতের আঙ্গুল দ্বারা তাসবীহ পড়াকে উত্তম বলেন। বর্ণিত আছে, 'রসূলুল্লাহ (সঃ) তাসবীহ তাহলীল হাতের আঙ্গুল দ্বারা করার আদেশ দিয়ে বলেছেন, এগুলো দায়িত্বশীল ভাষা প্রকাশক।' (আবু দাউদ)

অন্য এক হাদীসে বর্ণিত। 'নবী করীম (সঃ) ডান হাতে তাসবীহ পাঠ করতেন।' (আবু দাউদ)

রসূলুল্লাহ (সঃ) অযু-গোসল, জুতা পরিধান জুতা পায়ে দেয়ার সময় সর্বদা ডান দিক হতে আগে শুরু করাকে পসন্দ করতেন। সে ভিত্তিতে ডান হাতের আঙ্গুল দিয়ে তাসবীহ পাঠ করা উত্তম। তবে দু'হাতের আঙ্গুলেও তাসবীহ পাঠ করা যায়। কিছু হাদীসে হাতের আঙ্গুল দ্বারা তাসবীহ পাঠের কথা উল্লেখ আছে। হাত বলতে দু'হাতকে বুঝানো হয়।

তাসবীহর ছড়ার মাধ্যমে তাসবীহ পাঠ সম্পর্কিত বর্ণনাগুলো জাল দুর্বল। দাইলামী কর্তৃক বর্ণিত হাদীসে আছে: 'তাসবীহর ছড়া কতইনা উত্তম স্মরণকারী।' মোহাদ্দেসীনে কেরাম এটাকে জাল হাদীস বলেছেন।

আরেক হাদীসে এসেছে: 'নবী করীম (সঃ) এক মহিলার কাছে প্রবেশ করে দেখেন, তার সামনে রয়েছে কতগুলো দানা বা কঙ্কর। সেগুলো দিয়ে তিনি তাসবীহ গুণেন। নবী করীম (সঃ) বলেন, আমি কি তোমাকে এর চেয়ে সহজ উত্তম জিনিস সম্পর্কে বলবনা? তিনি বলেন: আর সেটা হল:

سُبْحَانَ اللَّهِ عَدَدَ مَا خَلَقَ فِي السَّمَاءِ .........- (আবু দাউদ, তিরমিজী)

হাদীসটির সনদ দুর্বল। বর্ণনাকারীদের মধ্যে একজন অজ্ঞাত ব্যক্তি রয়েছেন।

'হযরত সফিয়াহ (রাঃ) বলেন, নবী করীম (সঃ) আমার কাছে প্রবেশ করেন। তখন আমার সামনে ছিল হাজার দানা... (তিরমিজী) হাদীসের সনদ দুর্বল। সৌদী আরবের স্থায়ী ফতোয়া কমিটি তাসবীহর ছড়া ব্যবহার প্রসঙ্গে বলেছে, নবী করীম (সঃ) হাতে তাসবীহ পাঠ করেছেন বলে প্রমাণিত। তাই নবী করীম (সঃ)-এর অনুসরণের মধ্যে রয়েছে সকল কল্যাণ। বিশেষ করে এবাদতের ক্ষেত্রে তা অধিক প্রযোজ্য। এবাদত স্রষ্টা কর্তৃক প্রেরিত, সৃষ্টি কর্তৃক সৃষ্ট নয়। তাই আল্লাহ কিংবা তাঁর রসূলের পক্ষ থেকে না আসলে কোন জিনিসকে এবাদত হিসেবে নতুন করে চালু করা যাবে না। যেহেতু, তাসবীহর ছড়ার স্বপক্ষে শরীয়তের কোন দলীল-প্রমাণ নেই, তাই তা ব্যবহার করা ঠিক নয়। বরং একজন সাহাবী এর বিরুদ্ধে স্পষ্ট কথা বলেছেন। 'আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) এক মহিলার পাশ দিয়ে অতিক্রমের সময় তাকে তাসবীহর ছড়া দিয়ে তাসবীহ করতে দেখে তা ছিড়ে ফেলে দেন। তারপর তিনি আরেক ব্যক্তির পাশ দিয়ে যাবার সময় তাকে কঙ্কর দিয়ে তাসবীহ পাঠ করতে দেখে পা দিয়ে ধাক্কা দিয়ে বলেন: তোমরা অন্যায়ভাবে বেদআতী কাজ করছ অথবা তোমরা এলেম-জ্ঞানের দিক থেকে রসূলুল্লাহর (সঃ) সাহাবায়ে কেরামের উপর প্রাধান্য লাভ করেছ। (মাজাল্লাতুল বুহুস আল-ইসলামিয়াহ, ১৯ খণ্ড, ১৪৩ পৃঃ)

দু'টো বর্ণনা দ্বারা বুঝা যায়, আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) হাতের আঙ্গুলের পরিবর্তে তাসবীহর ছড়া, কঙ্কর দানা দিয়ে তাসবীহ করতে নিষেধ করেছেন। কেননা, তাসবীহ হচ্ছে এবাদত। আর তাসবীহর ছড়ার বিষয়ে মহানবী (সঃ) থেকে কোন বর্ণনা নেই। সেজন্য তা বেদআত।

এদিকে, প্রখ্যাত সাহাবী আবু হোরায়রা (রাঃ)-এর কাছে একটা সূতো ছিল যাতে দু' হাজার গিরা ছিল। তিনি যতক্ষণ গিরাগুলো দ্বারা তাসবীহ না পড়তেন, ততক্ষণ শুতে যেতেন না। (মোসনাদে আহমদ)

বর্ণনা এবং উপরে বর্ণিত দুর্বল হাদীসগুলোকে সামনে রেখে কোন কোনো আলেম তাসবীহর ছড়ার ব্যবহারকে জায়েয বলেছেন। তবে তারা আঙ্গুলে তাসবীহ গণনাকে উত্তম বলেছেন।

0 comments:

Post a Comment

Thanks for your comments.