Wednesday, August 12, 2026

বেশি পাতলা কাপড়ে নামায পড়া যাতে সতর দেখা যায় এবং নামাযে চুল ও কাপড় গুছানো

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(৩৫) বেশি পাতলা কাপড়ে নামায পড়া যাতে সতর দেখা যায়:

পুরুষের নাভী থেকে হাঁটু পর্যন্ত এবং স্ত্রীলোকের সারা শরীর সতর। পাতলা কাপড়ের ভেতর দিয়ে যদি শরীরের সতরের অংশের চামড়া দেখা যায় তাহলে সতর ঢাকা হবে না।ফলে নামাযও শুদ্ধ হবে না। হাঁ, যদি পাতলা কাপড়ের ভেতর অন্য কোন পোশাক থাকে যেমন, পুরুষের পাজামা, লুঙ্গি এবং মেয়েলোকের অন্য কোন কাপড় তাহলে নামায বিশুদ্ধ হবে। নামাযে পুরুষের কাধ ঢাকা থাকতে হবে। গেঞ্জী থাকলেও চলবে। কেননা, রসূলুল্লাহ (সঃ) বলেছেন:

لَا يُصَلِّ أَحَدُكُمْ فِي الثَّوْبِ الْوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقِهِ مِنْهُ

شي

'তোমরা একটিমাত্র কাপড়ে এমনভাবে নামায পড় না যে, কাঁধের উপর কিছু না থাকে।' (বোখারী, মুসলিম) এমন পোশাক পরে নামায পড়লেও হবে না যার ফলে সতরের কোন অংশ বেরিয়ে পড়ে।

(৩৬) নামাযে চুল কাপড় গুছানো: আবদুল্লাহ বিন আব্বাস থেকে বর্ণিত। রসূলুল্লাহ (সঃ) বলেছেন:

أُمِرْتُ أَنْ يَسْجُدَ عَلَى سَبْعَةٍ لَا أَكُفُ شَعْرًا وَلَا ثَوْبًا

'চুল কাপড় না গুছিয়ে আমাকে সাত অঙ্গে সাজদার নির্দেশ দেয়া হয়েছে।' (বোখারী)

কেউ কেউ রুকু-সাজদার সময় বিনা প্রয়োজনে শরীরের কাপড় টেনে ধরে এবং কাপড়কে সম্প্রসারিত হতে দেয় না। কেউ কেউ দাঁড়ি কিংবা মাথার চুল ধরে নাড়াচাড়া করে। একবার এক ব্যক্তি এরূপ করায় নবী করীম (সঃ) বলেন, তার অন্তরে খুশু বিনয় থাকলে তার অঙ্গ-প্রত্যঙ্গ তা করতে পারেনা। এরূপ করলে নামাযের খুশু বিনয় নষ্ট হয়।

0 comments:

Post a Comment

Thanks for your comments.