Friday, August 14, 2026

পায়ের আঙ্গুলের মাথা দিয়ে কাতার সোজা করা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(৬৮) পায়ের আঙ্গুলের মাথা দিয়ে কাতার সোজা করা: হাদীস শরীফে পায়ের গোড়ালী এবং কাঁধ এক সমান রেখে কাতার সোজা করার নির্দেশ রয়েছে। হযরত আনাস (রাঃ) বলেন: আমরা আমাদের নামায়ের সাথীর সাথে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতাম। হযরত নোমান বিন বশীর (রাঃ) বলেন: আমি লোকদেরকে তার সাথীর কাঁধের সাথে কাঁধ এবং পায়ের গোড়ালীর সাথে গোড়ালী মিলিয়ে কাতার সোজা করার ব্যাপারে মহানবী (সঃ)-এর দেশ পালন করতে দেখেছি।

সৌদী আরবের সুপ্রিম ওলামা কাউন্সিলের সদস্য শেখ সালেহ সাইমীন বলেছেন, কাতার সোজা করার ব্যাপারে পায়ের গোড়ালীই প্রধান বিবেচ্য বিষয়। গোটা শরীর গোড়ালীর উপর নির্ভরশীল। বিভিন্ন জনের আঙ্গুল বড় ছোট আছে। তাই আঙ্গুল কাতার সোজা করার ভিত্তি হতে পারে না।

সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে গোড়ালী মিলিয়ে কাতার সোজা করতেন। (দুরুস ফাতাওয়া ফিল হারাম-আল-মক্কী-সালেহ সাইমীন-পৃষ্ঠা নং-৭৫)

0 comments:

Post a Comment

Thanks for your comments.