Friday, August 14, 2026

একামত হয়ে যাওয়ার পর কোন কারণে ইমামের নামায শুরু করতে দেরী হলে ২য় বার একামত দেয়া

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(৬৭) একামত হয়ে যাওয়ার পর কোন কারণে ইমামের নামায শুরু করতে দেরী হলে ২য় বার একামত দেয়া: এটা ভুল। বরং একবার একামতই যথেষ্ট। ২য় বার একামত দেয়ার কোন প্রয়োজন নেই। ইমাম বোখারী (রঃ) বোখারী শরীফে "একামতের পর ইমামের কোন প্রয়োজন দেখা দিলে", শিরোনামে হযরত আনাস (রাঃ) থেকে বর্ণনা করেছেন, নামাযের একামত হয়ে গেছে, কিন্তু নবী করীম (সঃ) মসজিদের এক পার্শ্বে এক ব্যক্তির সাথে গোপন কথাবার্তা বলছিলেন। সকল লোক দাঁড়ানোর আগ পর্যন্ত তিনি নামায শুরু করেননি।' (ফাতহুল বারী, ২য় খণ্ড, ১২৪ পৃঃ) অর্থাৎ তিনি দেরীতে নামায শুরু করেছেন।

0 comments:

Post a Comment

Thanks for your comments.