بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে
(৬৫) রমজান মাসে তারাবীহর জামা'আত শুরু হলে এশার নামায আদায় করেনি এমন ব্যক্তিদের মসজিদের এক পার্শ্বে আলাদা এশার জামাত করাঃ এটা ভুল। তাদের ধারণা যে, তারাবীহর সুন্নত নামাযের জামা'আতে শরীক হলে এশার ফরজ আদায় হবে না। এ মর্মে সৌদী আরবের স্থায়ী ফতোয়া কমিটিকে প্রশ্ন করা হলে কমিটি বলে: এশার ফরজ আদায়কারী ব্যক্তি তারাবীহর নামাযের জামা'আতে এশার নিয়তে শামিল হতে পারবে। অর্থাৎ সুন্নত কিংবা নফল নামায আদায়কারী ইমামের পেছনে ফরজ আদায়কারী ব্যক্তি নামায পড়তে পারে। 'এ মর্মে হযরত জাবের (রাঃ) থেকে বর্ণিত। হযরত মোআজ (রাঃ) নবী করীম (সঃ)-এর সাথে এশার নামায জামাতে পড়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে তাদের এশার নামাযের ইমামতি করেছেন।' (বোখারী ও মুসলিম) ৯ তিনি নফল পড়েছেন আর অন্যরা ফরজ পড়েছে।
0 comments:
Post a Comment
Thanks for your comments.