Friday, August 14, 2026

প্রকাশ্য কেরাতবিশিষ্ট নামাযে মহিলাদের গোপনে কেরাত পাঠ করা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(৬৬) 'প্রকাশ্য কেরাতবিশিষ্ট নামাযে মহিলাদের গোপনে কেরাত পাঠ করা: এর ফলে মহিলারা নিজেদের কেরাত শোনা থেকে বঞ্চিত থাকে। অথচ, তারাও পুরুষদের মত নিজ নিজ কেরাত শুনে নামাযে মন বসাতে এবং কেরাতের অর্থের দিকে মনোযোগ দিতে পারে। তারা সেটা না করে সুন্নতের

. মাজাল্লাতুল বুহুস গাল-ইসলামিয়াহ-১৫/৭৯।

খেলাপ করে। সুন্নত হল, প্রকাশ্য কেরাতবিশিষ্ট নামাযে কেরাত প্রকাশ্যে পড়া। সৌদী আরবের সুপ্রিম ওলামা কাউন্সিলের সদস্য শেখ সালেহ আল-ফাওজান বলেছেন: পুরুষ নারীর মধ্যে প্রকাশ্য গোপন কেরাতবিশিষ্ট নামাযে হুকুমের মধ্যে কোন পার্থক্য নেই। অর্থাৎ রাতের নামাযগুলোতে কেরাত প্রকাশ্যে এবং দিনের নামাযগুলোতে কেরাত গোপনে পড়ার যে বিধান তা নারী-পুরুষের জন্য সমানভাবে প্রযোজ্য। মহিলারা ঘরে নামায পড়লে পুরুষদের মত কেরাত জোরে পড়বে। তবে যদি কোন অমহরম পুরুষের মহিলা কণ্ঠ শুনার আশঙ্কা থাকে, তখন তারা গোপনে কেরাত পড়বে। রাত্রে মহরম পুরুষের উপস্থিতিতে কেরাত প্রকাশ্যে পড়তে পারে এবং তাতে সুন্নতের সওয়াব লাভ করবে। (ফাতাওয়া নূর আলা-আদ-দারব শেখ ফাওজান, ১ম খণ্ড, ২০ পৃঃ)

0 comments:

Post a Comment

Thanks for your comments.