(৬৩) ফরয নামাযের সালাম ফিরানোর পর রসূলুল্লাহ (সঃ) থেকে বর্ণিত দোআ-জিকর না পড়া:
১. তিন বার এস্তেগফার (গুণাহ মাফ চাওয়া) বা আস্তাগফেরুল্লাহ বলা। ২. একবার নিম্নের দোআ বলা: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ - (1)
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ - لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْ قَدِيرٌ - اللهُمَّ لَا مَا نِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ - لَا حَولَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ - وَلَا نَعْبُدُ إِلَّا إِيَّاهُ - لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ - لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُخْلِصِينَ لَهُ الدِّينِ وَلَوْ كَرِهَ
الْكَافِرُونَ -
৪. সোবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার। মোট হল ৯৯ বার। একশ' পুরণের জন্য নিম্নে দোয়াটি পড়তে হবে:
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ - لَهُ الْمُلْكَ وَلَهُ الْحَمْدُ
وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ .
ইচ্ছা করলে আল্লাহু আকবার ৩৪ বার পড়ে ১শ পূরণ করা যায়। আর কেউ ইচ্ছা করলে সোবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার ১০ বার করেও পড়তে পারে। আবার ইচ্ছা করলে নিম্নোক্ত দোআটি ২৫ বার পড়া যায়:
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ
ফলে, এর মধ্যে মওজুদ তাসবীহ, তাহমীদ, তাহলীল ও তাকবীর এ চারটি জিনিস ১শতবার আদায় হয়ে যায়।
৫. রসূলুল্লাহ (সঃ) তাঁর এক সাহাবী-তামীমীকে বলেন: তুমি যখন মাগরেব ও ফজরের নামাযে সালাম ফিরাবে তখন কারো সাথে কথা বলার আগে اللهم ৭ বার বলবে। ঐ দিন বা রাতে মারা গেলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি সনদ লিখে দেয়া হবে। اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ
(আবু দাউদ, মেশকাত)
৬. আয়াতুল কুরসী ৭. সূরা এখলাস ৮. সূরা ফালাক ৯. সূরা নাস। নবী করিম (সঃ) ফজর ও মাগরেবের নামাযের ফরজের পর সূরা তিনটি ৩ বার করে পাঠ করতেন। (আহমদ)
এসকল দোআ-জিকর এবং অজীফা হাদীসে বর্ণিত আছে। আমাদের উচিত, এগুলো আমল করা।
0 comments:
Post a Comment
Thanks for your comments.