Friday, August 14, 2026

আজান ও একামাতে মোহাম্মদ (সঃ)-এর নাম শুনে নখে ও মুখে চুমা খাওয়া

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(৬২) আজান একামাতে মোহাম্মদ (সঃ)-এর নাম শুনে নখে মুখে চুমা খাওয়া: আজান একামতে 'মোহাম্মদার রসূলুল্লাহ শব্দটি শুনে নখে আঙ্গুলে চুমু খাওয়া সংক্রান্ত যে দু'টো হাদীস পাওয়া যায় সে দু'টো হাদীস সহীহ নয়। আল্লামা সাখাওয়ী বলেছেন, হাদীস দু'টোর সনদ মহানবী (সঃ) পর্যন্ত পৌছায় না। (রদ্দে মোহতার, ১ম খণ্ড, ৩৭০)

আল্লামা আবদুল হাই লখনবীও তাই বলেছেন। তাঁর মতে, যারা বলে মর্মে হাদীস কিংবা সাহাবীদের আছার আছে সে মিথ্যুক এবং একাজটি জঘন্য বেদআত। (সেআরাহ ২য় খণ্ড; যাহরাহতু রিয়াদিল আবরার- ৭৬ পৃঃ)

অশুদ্ধ হাদীস দু'টো হল () নবী (সঃ) বলেন: যে ব্যক্তি মোআজ্জিনের اَشْهَدُ أَنَّ مُحَمَّدٌ رَّسُوْلُ اللَّهِ বাক্যটি শুনে তা বলে এবং দু' হাতের তর্জনী আঙ্গুলদ্বয়ের ভেতরের অংশে চুমু খেয়ে তা চোখে লাগায় তার জন্য আমার সুপারিশ হালাল হয়ে যায়।' (মোসনাদে ফেরদাউস- দাইলামী)

২য় হাদীসটি হল, খিজির (আঃ) থেকে বর্ণিতঃ যে ব্যক্তি মোআজ্জিনের মুখে উপরোক্ত বাক্যটি শুনে বলে:

مَرْحَبًا بِحَبِيبِي وَقُرَّةٍ عَيْنِي - مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ -

এবং তার বৃদ্ধাঙ্গুল দু'টোতে চুমু খেয়ে তা চোখে ঠেকায় সে অন্ধ হবে না এবং তার চোখও উঠবেনা।

(মোজেবাতুর রহমান ওয়া আযায়েমুল মাগফেরাহ- আবুল আব্বাস মাদানী সুফী)

0 comments:

Post a Comment

Thanks for your comments.