Friday, August 14, 2026

স্বামী-স্ত্রীর দু'জনের মধ্যে একজনের বেনামাযী থাকা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

৭১) স্বামী-স্ত্রীর দু'জনের মধ্যে একজনের বেনামাযী থাকা: ইচ্ছাকৃত নামায লঙ্ঘন বিরাট গুনাহ। নামায সম্পর্কে রসূলুল্লাহ (সঃ) বলেছেন: মৌলিক বিষয় হল ইসলাম, এর খুঁটি হচ্ছে নামায এবং সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথে জিহাদ।' (আহমদ, তিরমিজী)

রসূলুল্লাহ (সঃ) বলেন: 'আমাদের তাদের মধ্যে পার্থক্য হল নামায। যে নামায ত্যাগ করল সে কুফরী করল।' (আহমদ, তিরমিজী, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ।)

অন্য এক মত অনুযায়ী, বেনামাযী কাফের। কোন মুসলমানের সাথে তার বিয়ে হতে পারে না, আর হলেও বিয়ে বাতিল হবে। তার জানাযাও কাফন-দাফন দেয়া যাবে না, উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে, তার জবেহকৃত পশু হালাল নয়, তাওবা করতে বলা হবে, তাওবাহ না করলে তাকে হত্যা করতে হবে। কেননা, সে মোরতাদ এবং মৃত্যুর পর তাকে একটি গর্ত খুঁড়ে মাটি চাপা দিতে হবে।

0 comments:

Post a Comment

Thanks for your comments.