আমীন বলা এবং ইমামের প্রকাশ্যে আমীন বলা
সূরা ফাতেহা শেষ কবে রসূলুল্লাহ (সঃ) জোরে 'আমীন' বলতেন এবং আওয়াজ দীর্ঘ করতেন। (বোখারী-কেরাআত অধ্যায়, আবু দাউদ বিশুদ্ধ সনদ সহকারে)
'আমীন' শব্দের অর্থ হল, 'কবুল কর'।
রসূলুল্লাহ (সঃ) মুকতাদীদের 'আমীন' বলার নির্দেশ দিয়েছেন। তিনি
বলেছেন, যখন ইমাম বলবে : - غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِيْنَ তখন তোমরা বলবে, 'আমীন'। ফেরেশতারাও আমীন বলে এবং ইমামও আমীন বলবে। অন্য এক বর্ণনায় এসেছে, যখন ইমাম 'আমীন' বলে, তোমরাও আমীন বলবে। তোমাদের আমীন ফেরেশতাদের আমীনের সাথে একত্রিত হয়। আরেক বর্ণনায় এসেছে, তোমাদের কেউ নামাযে 'আমীন' বললে, আসমানের ফেরেশতারাও 'আমীন' বলে। ফলে একের আমীন অন্যের আমীনের সাথে একত্রিত হয় ও মিশে যায়। তখন আল্লাহ ঐ মুসল্লীর অতীতের গুনাহ মাফ করে দেন। (
এক হাদীসে এসেছে, তোমরা আমীন বল আল্লাহ তা কবুল করবেন। (
রসূলুল্লাহ (সঃ) বলেছেন, ইহুদীরা তোমাদের ইমামের পিছনে সালাম ও আমীনের ব্যাপরে যতো বেশী হিংসা করে অন্য কোনো বিষয়ে এতো বেশি হিংসা করেনা। (
0 comments:
Post a Comment
Thanks for your comments.