সূরা ফাতেহা নামাযের রোকন হওয়া এবং এর ফযীলত
রসূলুল্লাহ (সঃ) এই সূরার সম্মান ও মর্যাদা প্রসঙ্গে বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতেহা এবং আরও অতিরিক্ত কেরাআত পড়ে না, তার নামায ঠিক হয় না। (বোখারী, মুসলিম, বায়হাকী, আবু আওয়ানা)
অন্য এক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি নামায পড়ল কিন্তু সূরা ফাতেহা পড়ল না, তার নামায অসম্পূর্ণ, অসম্পূর্ণ, অসম্পূর্ণ। (মুসলিম, আবু আওয়ানা)
রসূলুল্লাহ (সঃ) বলেন, আল্লাহ বলেছেন, আমি নামাযকে আমার ও বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। অর্থাৎ সূরা ফাতেহাকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ আমার, অপর ভাগ বান্দার। বান্দা যা চাইবে তাই পাইবে। রসূলুল্লাহ (সঃ) বলেছেন, তোমরা (ফাতেহা) পড়। কারণ যখন বান্দাহ বলে, الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
এর জওয়াবে আল্লাহ বলেন, 'বান্দাহ আমার প্রশংসা করেছে।' তারপর বান্দাহ যখন বলে, الرَّحْمٰنِ الرَّحِيمِ আল্লাহ এর জওয়াবে বলেন, 'বান্দাহ আমার গুণ-গান করেছে।' বান্দাহ যখন বলে مَالِكِ يَوْمِ الدِّيْنِ আল্লা জওয়াবে বলেন, 'বান্দাহ আমাকে সম্মান ও শ্রদ্ধা করেছে।' বান্দাহ যখন বলে إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ আল্লাহ বলেন, 'এটাই আমার ও আমার বান্দাহর মাঝের সম্পর্ক, বান্দাহ যা চাইবে, তা পাবে।' বান্দাহ যখন বলে
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
আল্লাহ বলেন, 'এগুলো সব আমার বান্দার জন্য (মন্যুর করা হল) আমার বান্দাহ যা চাইবে তাই পাবে।'(
রসূলুল্লাহ (সঃ) বলতেন: আল্লাহ তাওরাত ও ইনজীলে উম্মুল কোরআনের (ফাতেহা) মত কোনো সূরা নাযিল করেননি। এতে, বারবার পড়ার মতো ৭টি আয়াত আছে।(নাসাঈ, হাকেম এবং আল্লামা যাহাবী একে সহীহ বলেছেন) এটি মহা কোরআন যা আমি আপনাকে দিয়েছি।' (আল-কোরআন)
রসূলুল্লাহ (সঃ) ভুল নামায আদায়কারীকে সংশোধন করার সময় নামাযে সূরা ফাতেহা পড়তে নির্দেশ দেন।(
তিনি আরো বলেছেন, যে ব্যক্তি এ সূরা মুখস্থ করতে পারেনি, সে যেন পড়েঃ
سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ (
রসূলুল্লাহ (সঃ) ভুল নামায আদায়কারীকে শোধরানোর সময় বলেছিলেন, যদি কোরআন তোমার জানা থাকে, তাহলে তাই পড়, অন্যথায় হামদ, তাকবীর ও তাহলীল বল। অর্থাৎ এরূপ পড়:
الْحَمْدُ لِلَّهِ وَاللَّهُ أَكْبَرُ وَلَا إِلَهَ إِلَّا اللهُ عدد (
0 comments:
Post a Comment
Thanks for your comments.