ইমামের প্রতি লোকমা দেয়া
ইমাম কেরাআত ভুলে গেলে বা আটকে গেলে তা সংশোধন করে দেয়া সুন্নত। একবার রসূল (সাঃ) নামাযে কেরাআত পড়েন এবং কৈরাআতে আটকে যান। নামায শেষ করে তিনি উবাইকে বলেন, তুমি কি আমাদের সাথে নামায পড়েছ? তিনি বলেন, হ্যাঁ। তিনি আবার বলেন, কোন্ জিনিস তোমাকে লোকমা দিতে বাধা দিয়েছে? (
শয়তানের ওয়াসওয়াসা দূর করার জন্য নামাযে আউযু বিল্লাহ পড়া ও থুথু নিক্ষেপ করা । উসমান বিন আবুল আ'স (রাঃ) রসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসূল! শয়তান আমার ও আমার নামাযের মধ্যে বাধা সৃষ্টি করে এবং আমার কেরাআতে ভুল-ভ্রান্তি ঘটায়। রসূলুল্লাহ (সঃ) বলেন, ঐটা হচ্ছে শয়তান এবং তার নাম হচ্ছে খেনযাব। তুমি যখন শয়তানের ওয়াসওয়াসা অনুভব করবে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবে। অর্থাৎ আউযু বিল্লাহ পড়বে এবং তোমার বাম দিকে তিনবার থুথু নিক্ষেপ করবে। উসমান বলেন, আমি ঐ রকম করি এবং আল্লাহ আমার কাছ থেকে শয়তানকে দূরে সরিয়ে দিয়েছেন।(মুসলিম, আহমদ। ইমাম নববী (রঃ) বলেছেন, এই হাদীস প্রমাণ করছে ওয়াসওয়াসার সময় শয়তান থেকে আশ্রয় চাওয়া এবং বাম দিকে ৩বার থুথু নিক্ষেপ করা মোস্তাহাব। আন-নেহায়া গ্রন্থে বলা হয়েছে, এখানে থুথু বলতে 'ফুঁ' বুঝানো হয়েছে, যাতে থুথুর বিন্দু থাকবে)
0 comments:
Post a Comment
Thanks for your comments.