Thursday, August 13, 2026

আজান হওয়ার পর মসজিদ থেকে বের হওয়া

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(৫১) আজান হওয়ার পর মসজিদ থেকে বের হওয়া: ইমাম মোনজেরী বলেছেন, ওজর ছাড়া আজান হবার পর মসজিদ থেকে বের হওয়া খুবই খারাপ কাজ। তিনি মর্মে উল্লেখ করেছেন: 'আবু হোরায়রা থেকে বর্ণিত। এক ব্যক্তি আজানের পর মসজিদ থেকে বেরিয়ে গেল। তিনি বলেন, লোকটি আবুল কাসেম [হযরত মোহাম্মদ (সঃ)] এর নাফরমানী করল।' (মুসলিম) ইমাম আহমদ আরো একটু বেশি বর্ণনা করেছেন। 'তোমরা মসজিদে থাকা অবস্থায় আজান হলে নামায পড়া ছাড়া বের হবে না।'

আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ (সঃ) বলেছেন: কোন ব্যক্তি আমার মসজিদে আজান হওয়ার পর কোন প্রয়োজনে বের হয়ে ফেরত না আসলে সে মোনাফেক ছাড়া আর কিছু নয়।' (তাবরানী)

ইমাম তিরমিজী (রঃ) বলেছেন, নবী করীম (সঃ)-এর সাহাবায়ে কেরাম-এর উপরই আমল করেছেন। আজানের পর কেউ অযু কিংবা অন্য কোন জরুরী কাজ ছাড়া বের হতেন না।

0 comments:

Post a Comment

Thanks for your comments.