Wednesday, August 12, 2026

একামতের পর কাতার সোজা করার জন্য না বলা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(২৪) একামতের পর কাতার সোজা করার জন্য না বলা: নবী করীম (সঃ) নামাযের একামতের পর মুসল্লীদের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন বাক্যে কাতার সোজা করার অনুরোধ জানাতেন, আমাদের দেশে একামত শেষ হবার আগেই অর্থাৎ قَدْقَامَتِ الصَّلَاةُ বলার সাথে সাথেই ইমাম তাকবীরে তাহরীমা উচ্চারণ করে হাত বেঁধে ফেলেন। ফলে তাতে দু'টো ভুল হয়।

. একামত সম্পন্ন হওয়ার পরই তাকবীরে তাহরীমা উচ্চারণ করে নামাযের সূচনা করতে হবে। অথচ, একামত অসম্পূর্ণ রেখে তাড়াহুড়া করে নামায শুরু করা সুন্নতের খেলাপ।

. একামতের পর কাতার সোজা করার লক্ষ্যে নবী করীম (সঃ)-এর পদ্ধতির অনুসরণ না করা। তিনি একামতের পর বলতেন:

اقِيمُوا صُفُوفَكُمْ وَتَرَاصُّوا

'কাতার সোজা কর এবং নিরবচ্ছিন্নভাবে দাঁড়াও।' (বোখারী)

রসূলুল্লাহ (সঃ) আরো বলতেন:

أَقِيمُو الصُّفَ فِي الصَّلَاةِ فَإِنَّ إِقَامَةَ الصَّفِّ مِنْ حُسْنِ

الصَّلاةِ

'তোমরা কাতার সোজা কর, নামাযের সৌন্দর্য হল কাতার সোজা করা।'(বোখারী)

তিনি আরো বলতেন:

سَرُّوا صُفُو فَكُمْ فَإِنَّ تَسْوِيَةُ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلَاةِ

'কাতার সোজা কর, কাতার সোজা করা নামাযেরই অংশ।' (বোখারী)

তিনি আরো বলতেন:

أَحْسِنُوا إِقَامَةَ الصُّفُوفِ فِي الصَّلَاةِ

'নামাযে কাতার সুন্দর কর।' (মোসনাদে আহমদ)

তিনি আরো বলতেন:

رصوا صُفُو فَكُمْ وَقَارِبُوا بَيْنَهَا

'মজবুতভাবে কাতারবন্দী হও এবং পরস্পর কাছাকাছি দাঁড়াও।'(আহমদ, আবু দাউদ)

এক হাদীসে এসেছে, 'বেলাল (রাঃ) আযানের মত একামতের পূর্ণ জওয়াব দিতেন।' (আবু দাউদ, মেশাকাত- ৬৬ পৃঃ) হাদীস প্রমাণ করে যে, একামত সম্পূর্ণ শেষ হওয়ার পর একামতের জওয়াব দিয়ে ইমামের তাকবীরে তাহরীমা বলা সুন্নত।' (নাইলুল আওতার, ১ম খণ্ড, ৩৫৩ পৃঃ) খোলাফায়ে রাশেদাও একামত শেষ না হলে তাকবীরে তাহরীমা বলতেন না। বর্ণিত আছে, হযরত ওমার (রাঃ) একামত শেষে একজন লোককে কাতার সোজা করার দায়িত্ব দিতেন এবং কাতার সোজা হওয়ার খবর না পাওয়া পর্যন্ত তিনি তাকবীরে তাহরীমা বলতেন না। হযরত ওসমান এবং আলী (রাঃ)- অনুরূপ করতেন।(তিরমিজী-১ম খণ্ড)

ইমাম আবু ইউসুফ (রঃ)-এর মত হল, একামত শেষ হলে তাকবীরে তাহরীমা বলা।

যারা বলেন, حَيَّ عَلَى الصَّلَاةِ বললে ইমাম মোক্তাদী দাঁড়াবে এবং قَدْقَامَتِ الصَّلَاةُ বললে ইমাম তাকবীরে তাহরীমা বলবেন, তাদের বক্তব্য সহীহ হাদীসের পরিপন্থী। তাই একামত শেষে রসূলুল্লাহ (সঃ)-এর অনুসরণে আমাদেরকেও কাতার সোজা করার কথা বলতে হবে।

0 comments:

Post a Comment

Thanks for your comments.