(২৩) বুকের উপর হাত না বাঁধা : বোখারী শরীফে সহল বিন সা'দ থেকে বর্ণিত। 'তিনি বলেন, লোকদেরকে নামাযে বাম হাতের উপর ডান হাত রাখার নির্দেশ দেয়া হয়েছে।' মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে, 'নবী করীম (সঃ) বাম হাতের উপর ডান হাত রাখতেন।'
আহমদ, আবু দাউদ ও ইবনু খোযায়মাহ বর্ণনা করেছেন যে, নবী করীম (সঃ) বুকের উপর দুই হাত রাখতেন।' হাফেজ ইবনে হাজার আসকালানী 'ফতহুল বারী' গ্রন্থে লিখেছেন: নবী করীম (সঃ) নিজ বুকের উপর দুই হাত রাখতেন। বাজ্জারও অনুরূপ বর্ণনা করেছেন।
আল্লামা মারওয়াজী মাসায়েল গ্রন্থে লিখেছেন, এসহাক বিন রাহওয়াই আমাদেরকে নিয়ে বিতরের নামায পড়েন। তিনি কুনুতে দুই হাত তুলতেন, রুকুর আগে কুনুত পড়তেন, তারপর দুই হাত নিজ দুধের উপর কিংবা দুধের নিচে রাখতেন।
ওলামায়ে কেরাম বলেছেন, এটা হচ্ছে লজ্জিত প্রার্থনাকারীর রূপ যা বেহুদা কাজের উত্তম প্রতিরোধক এবং বিনয়ের সহায়ক। যারা নামাযে দুই হাত ছেড়ে দেয় কিংবা নাভীর নিচে বা উপরে হাত রাখে এবং যারা ঘাড়ে হাত রাখে এগুলোর কোনটাই ঠিক নয়। নাভীর নিচে হাত রাখার ব্যাপারে আহমদ ও আবু দাউদে হযরত আলী থেকে যে বর্ণনা এসেছে এর সনদ দুর্বল। তিনি বলেছেন, 'নাভীর নিচে এক হাতের কজীর উপর অন্য হাতের কব্জি রাখা সুন্নত।' এ বর্ণনায় আবদুর রহমান বিন এসহাক ওয়াসেতী দুর্বল রাবী। আল্লামা জাহাবী আবদুর রহমানের ব্যাপারে বলেছেন, মোহাদ্দেসীন কেরাম তাকে দুর্বল রাবী বলেছেন।
0 comments:
Post a Comment
Thanks for your comments.