(৫৯) মসজিদ থাকা সত্ত্বেও ঘর বা আঙ্গিনা কিংবা পার্কে নামায পড়া: সৌদী আরবের পরলোকগত জেনারেল মুফতী শেখ আবদুল আযীয বিন বাজ বলেছেন, পার্ক ও অন্যত্র নামায পড়া ঠিক নয় বরং মসজিদে গিয়ে নামায পড়া জরুরী। আল্লাহ বলেছেন: "আল্লাহ যে সকল ঘরকে সম্মান দান এবং সেগুলোতে তাঁর নাম উচ্চারণের আদেশ দিয়েছেন, সেখানে সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এমন লোকেরা, যাদেরকে ব্যবসা-বাণিজ্য ও ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ থেকে, নামায কায়েম করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখে না। তারা সেদিনকে ভয় করে, যে দিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে। (তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে) যাতে আল্লাহ তাদের উৎকৃষ্টতর কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহে আরও অধিক দেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসেবে রিজিক দান করেন।" (সূরা নূর-৩৮)
এ আয়াত মসজিদে নামায পড়ার তাকিদ দিয়েছে। রসূলুল্লাহ (সঃ) বলেছেন: 'যে ব্যক্তি আজান শুনল কিন্তু সাড়া দিল না তার নামায হবে না, তবে ওজর থাকলে ভিন্ন কথা।' (ইবনু মাজাহ, দারুকুতনী, ইবনু হিব্বান, হাকেম)
এক অন্ধ সাহাবী (আবদুল্লাহ বিন উম্মে মাকতুম) বললেন, হে আল্লাহর রসূল! আমাকে মসজিদে নেয়ার মত কোন লোক নেই। আমাকে ঘরে নামায পড়ার অনুমতি দিন। নবী করীম (সঃ) বলেন, তুমি কি আজান শুনতে পাও? তিনি বলেন, হাঁ, নবী করীম (সঃ) বলেন, তাহলে, মসজিদে হাজির হও।'(মুসলিম)
যেখানে অন্ধ ব্যক্তিকেও মসজিদে হাজির হতে বলা হয়েছে, সেখানে অন্যদের মসজিদে না গিয়ে কি কোন উপায় আছে?
0 comments:
Post a Comment
Thanks for your comments.