(৬০) নামায শেষে সালাম ফিরানোর পর সবাইকে নিয়ে একসাথে হাত তুলে ইমামের দো'আ করা: সৌদী আরবের সুপ্রিম ওলামা কাউন্সিলের সদস্য শেখ মোহাম্মদ বিন ওসাইমিন বলেছেন, এটা হচ্ছে বেদআত, যা নবী করীম (সঃ) ও সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নেই। মুসল্লীদের জন্য যে জিনিস সুন্নত সেটা হল, রসূলুল্লাহ (সঃ) ফরজ নামায শেষে যে সকল দো'আ পাঠ করেছেন সেগুলো নিজে একা একা পাঠ করা এবং শব্দ করে উচ্চারণ করা। ইবনে আব্বাস থেকে বর্ণিত। 'রসূলুল্লাহ (সঃ)-এর যুগে ফরজ নামায শেষে লোকেরা শব্দ করে দোআগুলো পাঠ করত।' (বোখারী)
(৬১) ফরজ নামাযের সালাম ফিরানোর পর কপালে হাত রেখে মনগড়া দো'আ পড়া: কপালে হাত রেখে দো'আ পড়ার ব্যাপারে বর্ণিত হাদীসের সনদ দুর্বল বলে কেউ কেউ এরূপ দো'আ পড়াকে বেদআত বলেছেন। হাদীসগুলো হলঃ
আনাস (রাঃ) থেকে বর্ণিত: রসূলুল্লাহ্ (সঃ) সালাম ফিরানোর পর ডান হাত মাথায় রেখে এ দোআটি পড়তেন:
بِسْمِ اللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّاهُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ - اللَّهُمَّ اذْهِبْ عَنِى الْهَمَّ وَالْحُزْنَ
- (তাবরানী, নাইলুল আওতার, মুসনাদে বাজ্জার, মাজমাউয যাওয়ায়েদ)
নাসেরুদ্দীন আলবানী তাবরানীর আওসাতে বর্ণিত সনদ এবং খতীবের সনদকে দুর্বল বলেছেন এবং ইবনে সুন্নী ও নোআইমের বর্ণনাকে, জাল বলেছেন। ইবনু সুন্নীর 'আ'মালুল ইয়াওম ওয়াল লাইল' গ্রন্থে বর্ণিত দো'আটি হচ্ছেঃ
اشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي اذْهِبْ عَنِّي الْهَمَّ وَالْحُزْنَ
কিন্তু এও বলেছেন, আল্লামা সুয়ূতী হাদীসটি খতীব থেকে 'আল জামে'তে বর্ণনা করেছেন। হাদীসের একটি সনদও আপত্তিকর নয়। তাই মনগড়া কোন দোআ পড়ার চাইতে এ দোআটি পড়া যেতে পারে।
0 comments:
Post a Comment
Thanks for your comments.