Friday, August 14, 2026

কেউ একাকী নামায পড়তে থাকলে তার সাথে এসে কেউ জাম'আতে শরীক হতে চাইলে নিষেধ করা

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে

(৫৫) কেউ একাকী নামায পড়তে থাকলে তার সাথে এসে কেউ জাম'আতে শরীক হতে চাইলে নিষেধ করা: সৌদী আরবের স্থায়ী ফতোয়া কমিটি বলেছে, কেউ একাকী নামায আদায়কারীর সাথে এসে যোগ দিয়ে জাম'আত করতে চাইলে সেটা জায়েয। তাই তাকে একা নামায আদায়কারীর নিষেধ করা উচিত নয়, এমনকি একা নামায আদায়কারী ফরজ না পড়ে নফল বা সুন্নত আদায় করলেও তার সাথে অন্য ব্যক্তি এসে ফরজ আদায় করতে পারবে। নফল সুন্নত আদায়কারীর পেছনে ফরজ নামায আদায় করা যায়। এর প্রমাণ হল, 'হযরত মোআজ (রাঃ) নবী করীম (সঃ)-এর সাথে জাম'আতে ফরজ নামায আদায়ের পর নিজ গোত্রের কাছে গিয়ে তাদের ফরজ নামাযের ইমামতি করেছেন। তাঁর নামায ছিল নফল আর অন্যদের নামায ছিল ফরজ।' (বোখারী, মুসলিম)

'নবী করীম (সঃ) যুদ্ধের ময়দানে ভয়কালীন নামাযে একদলকে নিয়ে দু'রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন এবং পরে অন্য দলকে নিয়ে আরো দু'রাকাত নামায পড়েছেন।' (আবু দাউদ) তাঁর ২য় নামাযটি ছিল নফল।

0 comments:

Post a Comment

Thanks for your comments.