(২১) সাজদায় দুই হাত ও উরুদ্বয় একসাথে মিলানো ঠিক নয়:
এক্ষেত্রে যা করণীয় তা হল, পেটকে উরু থেকে এবং দুই বাহুকে দুই পার্শ্বদেশ থেকে সাধ্যমত দূরে রাখতে হবে। তবে এক্ষেত্রে বাড়াবাড়ি করাও কাম্য নয়। যেমন, এমন করা উচিত নয় যে, পিঠকে বেশি সম্প্রসারিত করে দিয়ে নিজ মাথাকে সামনের কাতারে নিয়ে ঠেকানো। স্বাভাবিকভাবে সব কাজ করা উচিত।
(২২) চাদর কিংবা জামা মাটি পর্যন্ত ঝুলানো: আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত। 'রসূলুল্লাহ (সঃ) নামাযে শরীরের কাপড় ঝুলাতে নিষেধ করেছেন।' (আহমদ, তিরমিজী, নাসাঈ, ইবনে মাজাহ, আবু দাউদ, হাকেম) অর্থাৎ এমনভাবে কাপড় ঝুলিয়ে দেয়া যে, কাপড়ের দুই পাশকে কাঁধের মধ্যে মিলানোর পরিবর্তে ছেড়ে দেয়া। ফলে তা মাটি স্পর্শ করে। হাত ভেতর থেকে বের করে রুকু-সাজদা করে। যেমন, চাদরের দুই পাশ দুই কাঁধে না রেখে ছেড়ে দেয়া। ফলে তা মাটি স্পর্শ করবেই। এভাবে কাঁধে কাপড় ঝুলিয়ে দেয়া ইহুদীদের কাজ। খাল্লাল তাঁর 'আল-এলাল' গ্রন্থে এবং আবু ওবায়েদ তাঁর 'আল-গরীব' গ্রন্থে আবদুর রহমান বিন সাঈদ বিন ওহাব থেকে বর্ণনা করেছেন। একদিন হযরত আলী (রাঃ) বের হন। তিনি কিছু লোককে শরীরে কাপড় ঝুলিয়ে নামায পড়তে দেখে মন্তব্য করেন: 'তারা যেন ইহুদীদের স্কুল থেকে বেরিয়ে এসেছে।'
0 comments:
Post a Comment
Thanks for your comments.